বাংলাদেশি-আমেরিকান নাইট উপভোগ করলেন প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লং আইল্যান্ডে বাংলাদেশি–আমেরিকান নাইটে বিপুলসংখ্যক বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন
লং আইল্যান্ডে বাংলাদেশি–আমেরিকান নাইটে বিপুলসংখ্যক বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন

নিউইয়র্কের লং আইল্যান্ডের আইজেনহাওয়ার পার্কের হ্যারি চ্যাপিন লেকসাইড থিয়েটারের মনোরম পরিবেশে ১৩ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হলো বাংলাদেশি আমেরিকান নাইট। লং আইল্যান্ডে নাসাউ কাউন্টির কাউন্টি এক্সিকিউটিভের চলতি বছরের ফ্রি সামার এন্টারটেইনমেন্ট কর্মসূচির আওতায় আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি।
নাচ, গান ও আবৃত্তিতে ১৩ আগস্ট সপ্তাহের শেষ দিনের ওই সন্ধ্যাটি লং আইল্যান্ডের বাংলাদেশি আমেরিকানদের কাছে হয়ে উঠেছিল দারুণ উপভোগ্য! প্রতি বছর গ্রীষ্মকালে কাউন্টি এক্সিকিউটিভের প্রণোদনায় এখানে অনুষ্ঠিত হয়ে থাকে কালচারাল নাইট। একেকদিন একেক জাতিগোষ্ঠীর কমিউনিটি আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি কমিউনিটির মানুষেরা বেশ কয়েক বছর ধরে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে।
উল্লেখ্য, অনেক বেশি সংখ্যক বাংলাদেশি এখানে অংশগ্রহণ করেন বলে সাপ্তাহিক ছুটির আগের দিন সন্ধ্যায় এই আয়োজন করার সুযোগ পান বাংলাদেশিরা। প্রতি বছর এতে অংশগ্রহণকারী ও উপভোগকারীর সংখ্যা বেড়েই চলেছে।

বাংলাদেশি আমেরিকান নাইটের আয়োজক কর্মকর্তারা
বাংলাদেশি আমেরিকান নাইটের আয়োজক কর্মকর্তারা

ঠিক সন্ধ্যা ৭টায় নাসাউ কাউন্টি এক্সিকিউটিভ এডওয়ার্ড পি ম্যাঙ্গানোর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ নাইটের অনুষ্ঠান। পি ম্যাঙ্গানো বাংলাদেশি কমিউনিটির সোৎসাহ অংশগ্রহণের প্রশংসা করেন। রীতি অনুযায়ী কমিউনিটির কয়েকজন কৃতি ব্যক্তিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। এবার সাব্বির তাহের, খন্দকার কাদের, ডা. লুতফা খানম ও সাদিয়া চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শিশু–কিশোদের নৃত্য পরিবেশনা
শিশু–কিশোদের নৃত্য পরিবেশনা

ম্যাঙ্গানোর সংক্ষিপ্ত বক্তব্যের পর কনিকা ও লিপির নির্দেশনায় শিশুরা পরিবেশন করে বাংলাদেশের জাতীয় সংগীত। এরপরই পরিবেশিত হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত, স্টার স্প্যাঙ্গলড ব্যানার। এতে অংশ নেন রুমানা রহমান, সোনিয়া চৌধুরী, আনতাশা ইসলাম, সামিরা হোসেন, সাবেরা হোসেন, অনিকা তালিব ও আদনীন তালিব। এরপর বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকি হোসেন।

মঞ্চে গানের তালে তালে নাচছেন প্রবাসীরা
মঞ্চে গানের তালে তালে নাচছেন প্রবাসীরা

জাকি হোসেনের বক্তব্যের পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই ছিল এলআইএমএস বাংলা স্কুলের পরিবেশনায় আবৃত্তি। পরের পরিবেশনায় ছিল কবিতা আবৃত্তির সঙ্গে নৃত্য। ডানা খান আর নজরুল ইসলামের আবৃত্তির সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী দেবারতি চৌধুরী। এরপর স্বরলিপি ড্যান্স ট্রুপ পরিবেশন করে নানা ঢঙের নাচ। সবশেষে ছিল শাহ মাহবুবের একক গান। বাউল গান, লোকগান আর সিনেমার গানসহ বেশ কয়েকটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। উপস্থিত দর্শকরাও স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে মঞ্চে গিয়ে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। ওই সন্ধ্যার মাস্টার অব সিরিমনির দায়িত্ব পালন করেন সাইদা হোসেন।