বাংলাদেশি-আমেরিকান ফার্মাসিস্ট নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলভীন আহমেদ। ছবি: সংগৃহীত
আলভীন আহমেদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টা নগরীর লোগ্যান-ভিল এলাকায় বাংলাদেশি-আমেরিকান ফার্মাসিস্ট আলভীন আহমেদ গত ১৬ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন।

স্থানীয় পাবলিক্স ফার্মেসিতে শিফট শেষে রাতের বেলায় আলভীন বেরিয়ে যান। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আলভীন আহমেদ (২৫) ইউনিভার্সিটি অব জর্জিয়ার ফার্মেসি গ্র্যাজুয়েট। তিনি পরিবারের ছোট ছেলে। তাঁর পরিবার সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

আটলান্টার গুইনেট কাউন্টি পুলিশ জানায়, স্থানীয় ডাল্টন লেকে একটি লাশ ভেসে থাকতে দেখা গেছে। তবে লাশটি কার, তা এখনো শনাক্ত করা যায়নি।

লোগ্যান-ভিল পুলিশ একটি পরিত্যক্ত গাড়ি গুইনেট পুলিশের কাছে হস্তান্তর করেছে। এটি আলভীনের গাড়ি বলে ধারণা করা হচ্ছে।