বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বর্ষপূর্তি ও অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষপূর্তি ও অভিষেক অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্যরা

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের অষ্টম বর্ষপূর্তি ও নতুন কার্যকরী কমিটির (২০২১-২২) অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বল রুমে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডগলাস এক্স আলেকজান্ডার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্কের গভর্নর লায়ন মারিবেল সালাবাড়িয়া, নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট ৩৮-এর অ্যাসেম্বলিওমেন জেনিফার রাজকুমার, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, কুইন্স ডেপুটি ব্যুরো প্রেসিডেন্ট রহোন্ডা বিন্দা ও নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৫ ডেমোক্রেটিক নমিনি শেখর কৃষ্ণান।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন—ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, সেক্রেটারি লায়ন মো. সাইফুল ইসলাম, সদ্য সাবেক প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট লায়ন মো. মতিউর রহমান, সাবেক সভাপতি লায়ন শাহ নেওয়াজ, লায়ন মো. নাসির উদ্দীন ও লায়ন মুহাম্মাদ সায়ীদ, ক্লাব প্রতিষ্ঠাতা ও সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর মাইক ভূঁইয়া, আহ্বায়ক লায়ন রকি আলিয়ান, মেম্বার সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল, প্রধান সমন্বয়কারী লায়ন এ কে এম এ রশিদ, সমন্বয়কারী লায়ন মুহাম্মদ আজাদ, ট্রেজারার লায়ন মশিউর রহমান মজুমদার, বাংলাদেশ সোসাইটি ইন্‌ক-এর ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আবদুর রহিম হাওলাদার, আমেরিকান বাংলাদেশি সোসাইটির সভাপতি লায়ন মুহাম্মদ আলী, সহসভাপতি লায়ন ফাহাদ সোলায়মান, লায়ন অ্যাটর্নি মঈন চৌধুরী, লায়ন মো. রফিকুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক লায়ন রিকি ইটো, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শালোম জেমস রিয়েল, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন ও দিলীপ চাওহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ লায়ন্স ক্লাবের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর নাজমুল আহসান, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্কের মেধাদি সাই ও আমাদো সাই, মারিয়া সিয়েরা, নিউইয়র্ক জাপানিজ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট উশিনেরও তাকিটা, ফোবানার চেয়ারম্যান মুহাম্মদ হোসেন খান, কার্যকরী সদস্যসচিব কাজী আজম, ফোবানা ২০১৯-এর সদস্যসচিব ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, নিউইয়র্ক ফ্রেন্ডস সোসাইটির সভাপতি আবদুল মান্নান, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, মামুন টিউটোরিয়ালের সিইও লায়ন শেখ আল মামুন, প্যাসিফিক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও লায়ন মুহাম্মদ খালেক, ডিপ্লোমা ফ্যাশন গ্রুপের সিইও আবদুর দিলীপ, গ্লোবাল মাল্টি সার্ভিসের সিইও তারেক হাসান খান, এলিয়ট মর্টগেজের সিইও মুহাম্মদ জন ফাহিম, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, আশা হোম কেয়ারের সিইও ক্যাশ রহমান, শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, টাইম টিভির সিইও মুহাম্মদ তাহের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক ঠিকানা পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শহিদুল ইসলাম, কমিউনিটি লিডার মোর্শেদ আলম, কমিউনিটি লিডার নাসির খান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক এবং দেশি মিউজিকের কর্ণধার মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে করোনা মহামারি সময়ে মানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য লায়ন আবদুর রাহিম হাওলাদার, লায়ন মুহাম্মদ আলী, লায়ন ফাহাদ সোলায়মান, লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন আবেদা খানম, লায়ন মোহাম্মদ হাসান জিলানী ও লায়ন ডেইজি ইয়াসমিনকে এবং সৃষ্টিশীল লেখনীর জন্য লায়ন লিটু আনামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরিক অ্যাডামস ও জেনিফার রাজকুমারের পক্ষ থেকে ক্লাব অফিসারদের প্রোক্লেমেশন ও সাইটেশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নতুন প্রজন্মের আফারাহিম হক চৌধুরী এবং আফহাদ সামির চৌধুরী। প্লেজ অব এলিজিয়ান্স পরিচালনা করেন সাবাহ বারী। লায়ন্স টোস্ট সম্পন্ন করেন সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ সায়ীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ হাসান, রকি আলিয়ান, আসেফ বারী ও সাইফুল ইসলাম।

বর্ণাঢ্য এই আয়োজনের শেষে সংগীত পরিবেশন করেন লায়ন রায়ান তাজ ও প্রমি তাজ এবং লায়ন ডেইজি ইয়াসমিন। নৈশভোজের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।