বাংলাদেশি বাংশোদ্ভূত দুই মার্কিন জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন সিটি কাউন্সিল নির্বাচনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মো. নূরুল হাসান ও মাহাবুবুল আলম।
কাউন্সিলর হিসেবে দুজনেরই শপথগ্রহণ অনুষ্ঠান ছিল ৬ জানুয়ারি। শপথ অনুষ্ঠানে স্টেট সিনেটর টিম কার্নির উপস্থিতিতে শপথবাক্য পাঠ করান বিচারক হ্যারি কারাপালিডেস।
এ ছাড়া আপারডার্বি সিটি কাউন্সিল টাউনশিপ নির্বাচনে শেখ মোহাম্মদ সিদ্দিক পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনিও শপথ নিয়েছেন।
মিলবোর্ন সিটির ছয়জন কাউন্সিলম্যানের মধ্যে চারজনই বাংলাদেশি। অন্য দুজনের মেয়াদ শেষ হবে ২ বছর পর। তারা হলেন মনসুর আলী ও ফেরদৌস ইসলাম।
অনুষ্ঠানে বেসাপের পক্ষ থেকে বিভিন্ন কাজে সহযোগিতা ও সাফল্যের জন্য বিভিন্ন সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গসহ কাউন্সিলরদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।