বাংলাদেশি বেকারদের পাশে এমডি আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম ডি আলী
এম ডি আলী

প্রবাসে চাকরি পাওয়ার জন্য অনন্য সেবা নিয়ে কাজ করছেন এম ডি আলী। চাকরি প্রত্যাশীদের সাহায্য করতে তিনি ‘জব হেল্প অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেসিং সার্ভিস ইন্‌ক’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নিউইয়র্কে। প্রথম আলোর সঙ্গে আলাপে এম ডি আলী বলেন, চাকরি পেতে বাংলাদেশি কমিউনিটির কারও না কারও সাহায্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রবাসে নারী-পুরুষ নির্বিশেষে সবারই চাকরির প্রয়োজন। চাকরির ওপরই একটি পরিবারের কেবল বর্তমান নয়, ভবিষ্যৎও নির্ভর করে। প্রবাসে এসে অনেকেই অচেনা পরিবেশে অনিশ্চিত অনেক সময় দুর্বিষহ জীবনযাপন করেন। অনেকেই হতাশ হন। এমন পরিস্থিতিতে চাকরি পেতে সাহায্য করে এমন ‘জব হেল্প’ প্রতিষ্ঠান থাকা খুবই জরুরি।
এ পর্যন্ত বাংলাদেশি কমিউনিটিতে এ ধরনের স্থায়ী ও নিবন্ধিত তথা সরকারি অনুমোদনপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান গড়ে উঠেনি। বাংলাদেশিদের মধ্যে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী ছাড়াও বর্তমানে অনেক চিকিৎসক, প্রকৌশলী, আইটি প্রকৌশলী, ফার্মাসিস্ট, কেমিস্ট রয়েছেন। এমন উচ্চ শিক্ষিত রয়েছেন যারা চাকরির জন্য কোনো সাহায্য না পেয়ে কেবল টিকে থাকার তাগিদে ট্যাক্সিক্যাব চালক কিংবা সিকিউরিটি হিসেবে কাজ করেন। অথচ চাকরি পেতে সামান্য সাহায্য পেলে এরা তাদের পরিবার ও সমাজ তথা দেশের জন্য আরও ভালো ভূমিকা রাখতে পারতেন।
অথচ আমেরিকায় জানা-অজানা বহু চাকরি রয়েছে। সরকারি, বেসরকারি বহু চাকরি থাকা সত্ত্বেও কোথায় কীভাবে দরখাস্ত করতে হবে, তা জানা না থাকার কারণে এবং প্রয়োজনীয় পরামর্শ না থাকায় অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও বহু বাংলাদেশি প্রত্যাশিত চাকরিতে ঢুকতে পারছেন না।
এ ধরনের পরিস্থিতির শিকার প্রবাসী বাংলাদেশিদের সেবায় তিনি এগিয়ে এসেছেন বলে জানালেন এমডি আলী। এমডি আলী আমাদের কমিউনিটির কাছে ‘আলী ভাই’ হিসেবে পরিচিত। চাকরি প্রত্যাশীদের সাহায্য করতে তিনি ‘জব হেল্প অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেসিং সার্ভিস ইন্‌ক’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি নিজেই এই প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপক (ম্যানেজার)। প্রায় এক বছর আগে তাঁর এই নিবন্ধিত প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। আরও রয়েছেন একজন পরিচালক এবং একজন প্রশিক্ষক। মাত্র এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তায় আমেরিকার ডাক বিভাগে ৪৭৩ পরীক্ষা দিয়ে বেশ কয়েক শ বাংলাদেশি চাকরি পেয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন।
এমডি আলীর সঙ্গে এ ব্যাপারে কথা বলে জানা গেছে, ডাক বিভাগে চাকরির বহু সুবিধা রয়েছে। এই চাকরি কেন্দ্রীয় সরকারের অধীনে। সরকার প্রদত্ত সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এ বিভাগে কাজের জন্য আহামরি শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন নেই। মাত্র দুই দিনের প্রশিক্ষণে ৪৭৩ পরীক্ষা পাস করলেই ৩৬টি পদের জন্য আবেদন করা যায়। ছয় বছর পর্যন্ত পাশের কার্যকারিতা বহাল থাকে। এ পরীক্ষা পাস করার পর আর কোনো পরীক্ষা দিতে হয় না। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের যেকোনটি থেকেই আবেদন করা যায়। পাস করার দুই/তিন মাসের মধ্যেই চাকরি পাওয়া যায়। অন্যান্য বিভাগে চাকরির মতো ডাক বিভাগে পাস করার পরও চার/পাঁচ বছর অপেক্ষা করতে হয় না।
আলী জানান, কেন্দ্রীয় সরকারে চাকরি, অঙ্গরাজ্যের কিংবা নগর কর্তৃপক্ষের অধীনে চাকরি অথবা এমবিএ—সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ হাজার ধরনের চাকরির সুযোগ রয়েছে, যা অনেকেরই জানা নেই। তাঁর পরামর্শ, প্রত্যেকেই যোগ্যতা অনুযায়ী আবেদনপত্র দাখিল করে চেষ্টা করতে পারেন। কেউ চাইলে তার প্রতিষ্ঠানের সেবা নিতে পারেন। তার প্রতিষ্ঠানের সুপারিশপত্র নিয়ে প্রায় এক হাজার বাংলাদেশি বেসরকারি ছোটোখাট চাকরি করছেন।
আলীর প্রতিষ্ঠান সব ধরনের চাকরির জন্য আনুষঙ্গিক বিষয়াদি যেমন দরখাস্ত, নতুন পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, দ্বিনাগরিকত্ব, নো-ভিসা সংগ্রহ, ফুড স্ট্যাম্প, এনওয়াইসি হাউস, বিএলপি ইত্যাদি বিষয়ে স্বল্পব্যয়ে প্রক্রিয়া করে থাকে।
বাংলাদেশি কমিউনিটিকে অন্যান্য বিষয়ে সেবাদানের উদ্দেশ্যে আলী ভবিষ্যতে তাঁর প্রতিষ্ঠানকে আরও বহুমুখী ও সম্প্রসারিত করে অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশা পোষণ করেন। এ ব্যাপারে তিনি কমিউনিটির সহযোগিতা, পরামর্শ কামনা করেন। উৎসাহী যেকেউ তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা: এমডি আলী, ১৪৬-১০ হিলসাইড, অ্যাভিনিউ (দ্বিতীয় তলা), জ্যামাইকা, এনওয়াই ১১৪৩৫, ফোন: ৯১৭-৫০০-৩৯৩৭)। ‘এফ’ ট্রেন যোগে সাটফিন বুলেভার্ড স্টেশন নেমে এই ঠিকানায় আসা যায়।