বাংলাদেশি যুবক সাইফুল ব্রুকলিন থেকে নিখোঁজ

ব্রুকলিন থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন। তাঁর বয়স ২৮ বছর। ১৭ মে দুপুর থেকে তিনি নিখোঁজ। নিখোঁজ সাইফুলের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জুনতপুর গ্রামে। তিনি ৯৬ লিন্ডেন স্ট্রিট, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২২১ ঠিকানায় তাঁর মা-বাবা, ভাই-বোনের সঙ্গে থাকতেন। তাঁরা দুই ভাই, তিন বোন।
নিখোঁজ সাইফুল ইসলামের বড় ভাই সোহেল মোহাম্মদ ভূঁইয়া বলেন, ঘটনার দিন ১৭ মে দুপুরে সে (সাইফুল ইসলাম) বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেনি। এ ব্যাপারে স্থানীয় ৮৩ পুলিশ প্রিসিঙ্কটে রিপোর্ট করা হয়েছে।
২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি সে যুক্তরাষ্ট্রের অভিবাসী হিসেবে আসার পর থেকেই ব্রুকলিনে বাস করছিলেন। স্বল্পভাষী সাইফুল নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল টি শার্ট, প্যান্ট আর জ্যাকেট। তাঁর সন্ধান পেলে ৯৪১-৩২৮-২৮৯৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএর সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু নিখোঁজ সাইফুল ইসলামের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন।