বাংলাদেশি শিক্ষার্থীদের 'বিজয় দিবস' উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কলেজের িশক্ষার্থীরা
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কলেজের িশক্ষার্থীরা

বাংলাদেশের বিজয় মাসকে সামনে রেখে নিউইয়র্কের লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ‘ভিক্টরি ডে’ উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল লাগোর্ডিয়া কলেজের বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশনায় দেশের গান, নাচ, মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ইত্যাদি। বাংলাদেশ আর আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের পাঁচজন মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, মোহাম্মদ আমানত উল্লাহ, আজিজুল ইসলাম আজিম, এস এম রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিনকে ফুলের তোড়া ও সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়াসহ সনদ তুলে দেন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ম্যান্টর অধ্যাপক সাদা হক জামান। পরে অতিথি মুক্তিযোদ্ধারা সংক্ষেপে তাদের যুদ্ধের স্মৃতি চারণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুইটি চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট নাইমা সুলতানা, সেক্রেটারি শেখ আসিফ, কোষাধ্যক্ষ সানিউল ইসলাম টনি, সুহাদা আহমেদ প্রমুখ।
বাংলাদেশের ‘বিজয় দিবস’ উদ্‌যাপন উপলক্ষে লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের মেইন স্টেজ থিয়েটার হলের মূল মঞ্চ লাল-সবুজসহ বিভিন্ন রংয়ের বেলুন দিয়ে সাজানো হয়। সেই সঙ্গে ছিল বাংলাদেশের পতাকাও। বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য কমিউনিটির শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।