বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ক্যাটাগরিতে সুযোগ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক থেকে প্রচারিত একটি বেসরকারি বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ল’ অ্যান্ড ইমিগ্রেশন। এই অনুষ্ঠানে ইমিগ্রেশন বা অভিবাসন নিয়ে পরামর্শ দিয়ে থাকেন অভিজ্ঞ অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোন আইনি পরামর্শ নয়, অভিবাসন নিয়ে একটি দিক্‌নির্দেশনা পাওয়া যাবে এসব প্রশ্নোত্তর থেকে।
গত ২২ নভেম্বর সরাসরি অনুষ্ঠানে ইমিগ্রেশনের নতুন আইন সম্পর্কে অ্যাটর্নি নাজমুল আলম ওয়েভার সম্পর্কে বলেন, এত দিন ইমিগ্রেশনের জন্য আবেদন করতে হলে একটি নির্দিষ্ট ফি দিতে হত। সেখানে স্বল্প আয়ের মানুষের জন্য মেডিকেইড দেখায়ে সেই ফি’টা ওয়েভ করা যেত। কিন্তু ২ ডিসেম্বর থেকে আর মেডিকেইডে কাজ হচ্ছে না। ফলে এই ওয়েভারের কোনো সুযোগ থাকবে না। শুধু আয়করের কাগজ কার্যকর হবে। তিনি বলেন, এটি ইমিগ্রেশনের আবেদনের জন্য খুব জটিল হয়ে যাবে।
নাজমুল বলেন, রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদনের ফি প্রদানের আইন করা হয়েছে, যেটি আগে ছিল না। বাংলাদেশিদের জন্য প্রচুর সুযোগ আছে, তা হচ্ছে বিনিয়োগ ক্যাটাগরিতে ভিসা পাওয়া। এই বিষয়টা ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার ও আমেরিকার সরকারের মধ্যে একটা চুক্তি হয়েছিল, কেউ যদি বিজনেসের জন্য বিনিয়োগ করে আমেরিকায় আসতে চায়, তাহলে বৈধ অর্থের বিনিয়োগ করার ইচ্ছা দেখিয়ে ভিসার আবেদন করতে পারবে। ২-৫ বছরের ভিসা পাবে। এতে তারা স্ত্রী ও ২১ বছরের নিচে অবিবাহিত সন্তানদেরসহ ভিসা পাবে। এবং এই ভিসার মেয়াদ আজীবন বাড়াতেও পারবেন। এমনকি আবেদনকারীর স্ত্রী অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেও পারবেন। তাদের ছেলেমেয়েরা যেকোনো স্কুল–কলেজে লেখাপড়া করতে পারবে। এ ব্যাপারটি বাংলাদেশের অনেকেই জানেন না।
যাদের পর্যাপ্ত অর্থ আছে, তাদের এমন ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেন অ্যাটর্নি নাজমুল।
অনুষ্ঠানে আশরাফ নামের একজন দর্শক প্রশ্ন করেন, পারিবারিক ক্যাটাগরিতে ইন্টারভিউ পিটিশনার যদি মারা যান, তাহলে আমেরিকায় যাওয়া কি সম্ভব হবে? একই দর্শক আরেকটি প্রশ্ন করেন, তার আবেদনের সময় অন্য ধর্মের একজনের সঙ্গে স্পেশাল ম্যারেজ ছিল। ওই আবেদনটি পরে আবার নতুন করে করা হয়েছে। এখন তিনি মুসলিম রীতি অনুসারে বিয়ের কাগজ করে জমা দিতে চাইলে কি তা করা যাবে?
আশরাফের প্রথম প্রশ্নের জবাবে নাজমুল আলম ওয়াশিংটন ডিসিতে হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডে জাস্টিস ডিপার্টমেন্টে আবেদন করার পরামর্শ দেন।
দ্বিতীয় প্রশ্নের উত্তরে অ্যাটর্নি নাজমুল জানতে চান, একই স্পাউজ কি না? যদি একই স্পাউজ হন, সে ক্ষেত্রে মুসলিম কাজীকে আগের তারিখে বিয়ে রেজিস্ট্রি করতে অথবা ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে আগের বিয়ের তারিখ ঠিক রেখে বিয়ে রেজিস্ট্রি করতে পরামর্শ দিন।
পেনসিলভানিয়া থেকে নাজমুন নাহার প্রশ্ন করেন, তাঁর বাবা ভাইয়ের জন্য এফ-থ্রি ক্যাটাগরিতে ২০০৮ সালের আগস্টে পিটিশন করেন, এখন তাঁর ভিসার জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে? তিনি আরও জিজ্ঞেস করেন, তাঁর বাবা ৫১-৩০ ফরম পূরণ করেছিলেন অনেক আগে। সেই ফাইলটা হারিয়ে ফেলেছে, এখন তারা কীভাবে ফাইলটা পাবেন?
জবাবে নাজমুল বলেন, এফ-থ্রি ক্যাটাগরিতে ৫ থেকে ৬ বছর লাগবে। আর ফাইলটির সব কাগজপত্র ঠিক থাকলে সেটি ফেরত না–চাওয়াই ভালো। কারণ এতে ভিসার কাজে আরও দেরি হবে।
নিউইয়র্ক থেকে আরিফ প্রশ্ন করেন, এখন যদি বিনিয়োগ ভিসার জন্য আবেদন করেন, তাহলে বাংলাদেশ থেকে কীভাবে বৈধ উপায়ে টাকা আনতে পারবেন?
জবাবে নাজমুল আলম বলেন, অর্থ আনার ব্যবস্থা আছে যদি সেটা বৈধ অর্থ হয়। এটি বাংলাদেশ থেকে তৃতীয় দেশগুলোর মাধ্যমে যেমন—থাইল্যান্ড, সিঙ্গাপুর ইত্যাদি দেশ থেকে আমেরিকায় পাঠানো সহজ হয়। তাই ওই সব দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক দেখাতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ থেকে টাকা পাঠানো অনেক কঠিন কাজ। তবে অর্থের উৎস অবশ্যই বৈধ হতে হবে। টাকা যেকোনো অ্যাকাউন্ট অথবা কোন ব্যক্তির মারফতেও পাঠাতে পারেন।
নিউইয়র্ক থেকে নাম প্রকাশ না করে একজন নারী বলেন, চলতি বছর তিনি নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু তিনি অসুস্থ ও তিনি ডিজঅ্যাবিলিটি বেনিফিট নিচ্ছেন। এখন কি তার মায়ের জন্য আবেদন করতে পারবেন?
নাজমুল আলম বলেন, অবশ্যই তিনি আবেদন করতে পারবেন। তবে তিনি যেন একজন কো-স্পনসরের সাপোর্ট নেন। এ ছাড়া তিনি একজন অ্যাটর্নির কাছে যেন পরামর্শ নেন।
নিউইয়র্ক থেকে নাম প্রকাশ না করে আরেকজন দর্শক বলেন, ‘তাঁর স্ত্রীর জন্য আবেদন করেছেন ১৭ মাস আগে, ১৫ মাস পরে একটা ট্রান্সফার লেটার পান অন্য একটি অফিসে তারা ট্রান্সফার করেছে বলে জানিয়ে। এই চিঠি পাওয়ার পর ৩ মাস চলে গেছে। কিন্তু এখনো অ্যাপ্রুভাল লেটার পাননি, এর জন্য তার কত দিন অপেক্ষা করতে হবে।
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, আপনার কাজটা ঠিকভাবে হচ্ছে। ওদের কোন অফিসে বেশি ফাইল জমা হলে তারা অন্য অফিসে ট্রান্সফার করে। নতুন অফিসে মাত্র ৩ মাস হলো ফাইলটি গেছে। এখন তাদের কাজ শেষ হলে অবশ্যই আপনার ডাক আসবে। তবে আপনার কাগজপত্র ঠিক থাকতে হবে। সৌজন্যে টাইম টেলিভিশন