বাংলাদেশিদের পাশে কুইন্স বরো অফিস ও জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালে জ্যামাইকায় বসবাসরত বাংলাদেশি অসহায় পরিবারকে সহায়তা দিতে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে একযোগে কাজ করছে কুইন্স বরো অফিস।

অসহায় মানুষদের সহযোগিতা করতে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের কাছে ১০০ বক্স খাবার পাঠিয়েছে কুইন্স বরো অফিস। ১২ মে জ্যামাইকার হিলসাইডে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের নেতৃত্বে এ খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সংগৃহীত তহবিলের অর্থে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোয় কুইন্স বরো অফিসকে সাধুবাদ জানান জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা, সংগঠনের সাবেক সভাপতি শেখ হায়দার আলী ও স্থানীয় এলাকাবাসী।

সপ্তাহব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিন প্রায় ১০০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া আগের সপ্তাহে প্রায় প্রতি দিন ২০০ মানুষের ইফতারের আয়োজন করা হয়। স্থানীয় হাসপাতালের চিকিৎসক, নার্স ও ইএমটি কর্মকর্তাদের মধ্যেও খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়‌।