বাংলাদেশিদের বিমান টিকিট ভোগান্তি নিরসনে সভা ৬ জুলাই
ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসেসের টিকিট কেলেঙ্কারির ঘটনার শিকার প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি নিরসন ও এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ৬ জুলাই সংগঠনের কার্যালয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
জ্যাকসন হাইটসের বাংলাদেশি মালিকানাধীন ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে উড়োজাহাজের টিকিট কিনে অসংখ্য প্রবাসী বাংলাদেশি দেশে যেতে পারছেন না। নগদ অর্থে টিকিট কেনার পরও তাদের টিকিট বাতিল করা হয়েছে। এর ফলে অনেকে পরিবার পরিজন নিয়ে জেএফকে বিমানবন্দরে থেকে ফেরত এসেছেন। এ ঘটনায় অসংখ্য বাংলাদেশি বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। কমিউনিটির অনেকে এ ব্যাপারে বাংলাদেশ সোসাইটির হস্তক্ষেপ কামনা করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী সভায় ভুক্তভোগীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের পরামর্শ সভায় উপস্থিত থাকার অনুরোধ জানান তাঁরা।