বাংলাদেশিস ফর ট্রাম্প ২০২০-এর কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্কে ‘বাংলাদেশিস ফর ট্রাম্প ২০২০’-এর কমিটি গঠিত হয়েছে।

বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান নাসির আলী খানের সভাপতিত্বে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের একটি পার্টি হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশি সমর্থকদের নিয়ে এই কমিটি গঠিত হয়। কমিটি মনে করে, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে ট্রাম্পের কোনো বিকল্প নেই। সব হিসাব-নিকাশ, জরিপ ও জল্পনাকে পেছনে ফেলে নির্বাচনে বিজয়ী হবেন ট্রাম্প।

নবগঠিত এই কমিটি তর্ক ও গুজবকে পেছনে ফেলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক কল্যাণে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

সভার শুরুতে ইন্টারফেইথ কো-অর্ডিনেটর ইমাম কাজী কায়্যূম সভাপতি নাসির খানকে ‘নিউইয়র্ক ফর ট্রাম্প-২০২০’ লেখা ক্যাপ পরিয়ে সভাপতির আসনে অলংকৃত করেন।