বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ও শিশু অধিকার সংস্থা গ্রিন টাচের সমাবেশে অতিথিরা
মা ও শিশু অধিকার সংস্থা গ্রিন টাচের সমাবেশে অতিথিরা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে সব প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মা ও শিশু অধিকার সংস্থা ‘গ্রিন টাচ’। ২২ অক্টোবর নিউইয়র্ক নগরীতে সংগঠনটি আয়োজিত সমাবেশ থেকে বক্তারা এ আহ্বান জানান।
নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় ২২ অক্টোবর সন্ধ্যায় এ সমাবেশের আয়োজন অলাভজনক সংগঠন ‘গ্রিন টাচ’। জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী পরিচালক ভিক্টর লিয়াকত ইলাহী, বার্মা টাস্ক ফোর্সের সিইও অ্যাডাম ক্যারল, সোশ্যালিস্ট অ্যাকশন সংস্থার নির্বাহী পরিচালক মার্টিন গুডম্যান, সাংবাদিক গোলাম কিবরিয়া অনু প্রমুখ।
সমাবেশের শুরুতে গ্রিন টাচের নির্বাহী পরিচালক ভিক্টর লিয়াকত ইলাহী রোহিঙ্গা জনগোষ্ঠীর করুণ অবস্থার কথা তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অমানবিক ও নির্মম নির্যাতনের প্রসঙ্গ টেনে তাদের সাহায্যে সব প্রবাসী বাংলাদেশিকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারাটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের। এ সময় রোহিঙ্গাদের সহায়তায় সরকারের পাশে প্রবাসী বাংলাদেশিদেরও দাঁড়ানোটা নৈতিক দায়িত্ব। আসুন আমরা যেভাবে যতটুকু পারি, রোহিঙ্গা মা ও শিশুসহ সব বয়সীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিই।
বার্মা টাস্ক ফোর্সের সিইও অ্যাডাম ক্যারল বলেন, বাংলাদেশ সরকার ও জনগণ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। এ সংকটে রোহিঙ্গাদের প্রবাস থেকে আর্থিকসহ বিভিন্ন সহায়তা দেওয়া আমাদের মানবিক দায়িত্ব।
সমাবেশে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর নির্যাতনের বিভিন্ন ঘটনা উঠে আসে। বক্তারা এ সংকটকে স্মরণকালের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে সব প্রবাসী বাংলাদেশিকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, এত বড় একটি সংকট মোকাবিলা
সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন, যেখানে প্রবাসীরা রাখতে পারেন বড় ধরনের ভূমিকা।