বাংলাদেশের বন্ধু জোয়ান বায়েজ, স্যালুট টু ইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ান বায়েজ
জোয়ান বায়েজ

প্রাচীন বাংলার জনপদ নিয়ে ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করতে গিয়ে কীভাবে জানি এই গানটি চোখে পড়ে গেল। স্তব্ধ হয়ে শুনলাম। এরপর থেকে বারবারই একটি প্রশ্ন মনে দোলা দেয়, কতটা মমতা আর ভালোবাসা হৃদয়ে থাকলে অন্তরের সবটুকু দরদ ঢেলে সম্পূর্ণ ভিনদেশের মানুষের জন্য সমব্যথী হয়ে এ রকম হৃদয়ছোঁয়া একটি গান গাওয়া সম্ভব?

গানটির শিল্পী জোয়ান বায়েজ (Joan Chandos Baez)। গানের রচয়িতাও তিনি। গানের শিরোনাম ‘সং অব বাংলাদেশ’। গানটি এ রকম:

“Song Of Bangladesh”
Bangladesh, Bangladesh

Bangladesh, Bangladesh

When the sun sinks in the west

Die a million people of the Bangladesh

The story of Bangladesh

Is an ancient one again made fresh

By blind men who carry out commands

Which flow out of the laws upon which nation stands

Which is to sacrifice a people for a land

Bangladesh, Bangladesh

Bangladesh, Bangladesh

When the sun sinks in the west

Die a million people of the Bangladesh

Once again we stand aside

And watch the families crucified

See a teenage mother’s vacant eyes

As she watches her feeble baby try

To fight the monsoon rains and the cholera flies

And the students at the university

Asleep at night quite peacefully

The soldiers came and shot them in their beds

And terror took the dorm awakening shrieks of dread

And silent frozen forms and pillows drenched in red

Bangladesh, Bangladesh

Bangladesh, Bangladesh

When the sun sinks in the west

Die a million people of the Bangladesh

Did you read about the army officer’s plea

For donor’s blood? It was given willingly

By boys who took the needles in their veins

And from their bodies every drop of blood was drained

No time to comprehend and there was little pain

And so the story of Bangladesh

Is an ancient one again made fresh

By all who carry out commands

Which flow out of the laws upon which nations stand

Which say to sacrifice a people for a land

Bangladesh, Bangladesh

Bangladesh, Bangladesh

When the sun sinks in the west

Die a million people of the Bangladesh

এই গানটি রচনার প্রেক্ষাপট ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত। সেই রাতের গভীরে রক্তপিপাসু হিংস্র পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের দেশের নিরস্ত্র মানুষের ওপর। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর, যখন আবাসিক হলে সবাই পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। এই ঘটনা জানার পর জোয়ান বায়েজ ক্ষুব্ধ হন, আহত হন। ব্যথিত হৃদয়ে হাতে তুলে নেন তাঁর গিটার, রচনা করে ফেলেন অনবদ্য সৃষ্টি “The Song Of Bangladesh”।

যত দূর জানা যায়, জোয়ান বায়েজ গানটি লিখেছিলেন ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে গাওয়ার জন্য। ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত ওই কনসার্টের মূল উদ্যোক্তা ছিলেন বিটলস তারকা জর্জ হ্যারিসন। আর দেশের টানে, দেশের মানুষের টানে এমন একটি কনসার্ট আয়োজনের জন্য পণ্ডিত রবি শংকর বিশেষভাবে অনুরোধ করেছিলেন বন্ধু জর্জকে। এই কনসার্ট থেকে সংগৃহীত টাকা পরে প্রবাসী বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল।

সে যাই হোক। জোয়ান বায়েজ কিন্তু শেষ পর্যন্ত ওই কনসার্টে অংশ নিতে পারেননি। তবে তাঁর কম্পোজ করা গানটি তিনি ১৯৭১ সালের শেষের দিকে একাধিক মঞ্চে গেয়েছেন। যুদ্ধবিরোধী অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে গানের অনুষ্ঠান করে জনমত গঠন করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে। তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশের নিপীড়িত মানুষের জন্য। আমেরিকার মানুষের সামনে তুলে ধরেন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের কথা, বর্বরতা ও গণহত্যার কথা।

পরের বছরের শুরুর দিকে নাশভিলের কোয়াড্রোফোনিক স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। একই বছরের মে মাসে ‘সং অব বাংলাদেশ’ নামের অ্যালবামটি আমেরিকার বাজারে আসে। সাত ইঞ্চি মাপের এই ছোট রেকর্ডটি (এক্সটেনডেড প্লে) বাজারে ছেড়েছিল আমেরিকার এএম রেকর্ড, যা থেকে সংগৃহীত অর্থ পরে ইউনিসেফের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিক্ষা খাতে ব্যয় করা হয়েছিল। পরে অবশ্যই এই রেকর্ডটি ব্রিটেন ও স্পেনসহ আরও একাধিক দেশ থেকে রিলিজ হয়েছিল। 

জোয়ান বায়েজের জন্ম ১৯৪১ সালের ৯ জানুয়ারি, আমেরিকাতে। মানবদরদি এই গায়িকা সারাটা জীবন ধরে মানব মুক্তির গান গেয়েছেন। মানবাধিকার রক্ষায় সোচ্চার জোয়ান গানের মাধ্যমে তাঁর বাণী পৌঁছে দিয়েছেন বিশ্বময়। গায়িকা হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু সেই পঞ্চাশের দশকের শেষের দিকে, প্রথম অ্যালবাম বের হয় ১৯৬০ সালে। ফোক গান দিয়ে শুরু হলেও তিনি গেয়েছেন রক, পপসহ সব ধরনের গানই।

১৯৫৬ সালে মার্টিন লুথার কিং জুনিয়রের বক্তৃতায় গভীরভাবে অনুপ্রাণিত হন জোয়ান। পরবর্তীতে লুথার কিংয়ের সঙ্গে হয় তাঁর অসাধারণ বন্ধুত্ব। অনেক অবরোধ ও প্রতিবাদী মঞ্চে কিংয়ের সঙ্গে ছিল জোয়ানের সরব উপস্থিতি। ষাটের দশকের প্রথম দিকে জোয়ান খ্যাতির শীর্ষে।

ভিয়েতনাম যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী এই মানবতাবাদী গায়িকা জেলে যান ১৯৬৭ সালে। সেখানে আরেক প্রতিবাদী ডেভিড হ্যারিস তখন অন্তরীণ। জেলে থাকাকালীন তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। জেলের কঠোর নিরাপত্তার মধ্যেও ডেভিড নিয়মিত দেখা করতে যেতেন জোয়ানের সঙ্গে। এই প্রবল আন্তরিকতাটুকু পরবর্তীতে রূপ নেয় প্রণয়ে।

১৯৬৮ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।  তাঁদের একমাত্র সন্তান গ্যাব্রিয়েলের জন্ম হয় ১৯৬৯ সালে। তাঁদের দাম্পত্য জীবনের ইতি ঘটে ১৯৭৩   সালে। এরপর জোয়ান আর বিয়ে করেননি। আত্মজীবনীতে লিখেছেন, ‘আই অ্যাম মেইড লিভ টু অ্যালোন।’ শুধু ভিয়েতনাম যুদ্ধ নয়, আমেরিকার  প্রতিটি আগ্রাসনের বিরুদ্ধেই প্রতিবাদে সোচ্চার ছিলেন এই শিল্পী।

বর্তমানে ক্যালিফোর্নিয়ায় আছেন জোয়ান বায়েজ। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আত্মার আত্মীয়, মানবতাবাদী এই নারীর প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন আপনি। প্রিয় এই পৃথিবীর জন্য আপনাকে বড়ই প্রয়োজন। আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, ‘উই শ্যাল ওভার কাম’বাং।