বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডার ওরলান্ডোর জেমস রিক্রিয়েশন সেন্টারে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে শিল্পীরা
ফ্লোরিডার ওরলান্ডোর জেমস রিক্রিয়েশন সেন্টারে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে শিল্পীরা

দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশিরা। বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার বর্ষবরণ অনুষ্ঠানে এসে প্রবাসীরা এ প্রত্যয়ের কথা তুলে ধরেন।
সম্প্রতি ওরলান্ডোর জেমস রিক্রিয়েশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব ও শিশুদের যেমন খুশি সাজ ছিল উপভোগ্য। দেশীয় খাবার ও ইলিশ-পান্তার সঙ্গে পিঠা পুলির স্টলে দিনব্যাপী ভিড় লেগেই ছিল।
সংগঠনের নতুন সভাপতি মোহাম্মদ হোসেন শাহিন বিদায়ী সভাপতি কুদরত আলীকে, নতুন সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিদায়ী সাধারণ সম্পাদক দেওয়ান ওয়াসী উদ্দিনের হাতে ক্রেস্ট
তুলে দেন।
বৈশাখী উৎসব ঘিরে কনস্যুলেট সেবার আয়োজন করা হয়। এতে প্রায় ৩০০ প্রবাসী সেবা নিয়েছেন। এনাম সৈয়দ, কিবরিয়া ফরহাদ বাবলা, মোয়াজ্জেম ইকবাল ও মোহাম্মদ হোসেন শাহিনের তত্ত্বাবধানে পরিচালিত হয় কনস্যুলেট সেবা। তাদের সহযোগিতা করেন মোহাম্মদ আশিক চৌধুরী মুন্না ও তারেক আহমদ। মেলার কো-অর্ডিনেটর ছিলেন সামসুদ তোহা।
সংগীত পরিবেশন করেন আফজাল তালুকদার ও মিরা সিনহা।
বৈশাখী উৎসব উপলক্ষে
জাগরণ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়।