বাংলার বিজয় বহরের অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম ‘বাংলার বিজয় বহর’-এর অ্যাপ্রিসিয়েশন ডিনারে অতিথিরা
দশম ‘বাংলার বিজয় বহর’-এর অ্যাপ্রিসিয়েশন ডিনারে অতিথিরা

দশম ‘বাংলার বিজয় বহর’-এর অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে। ৫ মে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় একটি হোটেলের বলরুমে ডিনার অনুষ্ঠিত হয়।
সাজিয়া হক মিমি ও মিঠুন চৌধুরীর উপস্থাপনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফারাজ রিফাত। বিজয় বহর কমিটির চেয়ারম্যান মেজর (অব.) সাইফ কুতুবী বিগত বছরে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
বাংলার বিজয় বহর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুজিব সিদ্দিকী লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ প্রতিষ্ঠা ও বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপনে বিজয় বহরের সূচনা থেকে এবার দশম বাংলার বিজয় বহর আয়োজনের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি লস অ্যাঞ্জেলেস সিটির ইকোনমিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ও সাবেক কাউন্সিল মেম্বার জান পেরি লিটল বাংলাদেশ প্রতিষ্ঠা উদ্‌যাপনের স্মৃতি রোমন্থন করেন। তিনি লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ প্রতিষ্ঠার স্মৃতিজড়িত বিজয় বহরে অংশ নিতে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান।
বিজয় বহর ২০১৮-এ বিশেষ ভূমিকা রাখায় সাবিনা ইসলাম, মাইমুনা চৌধুরী, আবদুস সামাদ ও বাংলাদেশি-আমেরিকান প্রেসক্লাবকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। বাংলাদেশি আমেরিকান প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শামসুল ইসলাম ক্লাবের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন। সদ্য প্রয়াত মাহফুজ উল্লাহর স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
বিজয় বহর ২০১৮-এ বিশেষ ভূমিকা রাখায় দিনা সেন বড়ুয়া, সৌম্য বড়ুয়া, স্কাইলান বড়ুয়া ঈপ্সিতা, রিদিতা মজুমদার, তাবাসসুম হামিদা এলাম, তানিশা আলী, ফারাজ রিফাত, অলি রাহাদ ও সারাহ উল্লাহর হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন জান পেরি।
অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন ডা. আতিয়া মাহবুব, গান পরিবেশন করেন কামরুন নাহার, সোনিয়া খুকু, উপমা সাহা, উর্মি আতহার, মিতালি কাজল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন লিটল বাংলাদেশের অনারারি অ্যাম্বাসেডর লিন্ডা লোকউড, ফিরোজ ফাখরি, জেসমিন খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোসলেম খান, বিজয় বহর বোর্ড অব ট্রাস্ট্রি মেম্বার নিপা মোনালিসা, আনন্দমেলা আয়োজক মোহাম্মদ আলী, টেক্সাস থেকে আগত ইকবাল আনোয়ার, নেপালি কমিউনিটি লিডার সুরেন সাতপাক, বৌদ্ধ কমিউনিটির নেতা ড. সুরজিৎ বড়ুয়া ও সাংস্কৃতিক সংগঠক ড. সোমা বড়ুয়া, মেলবোর্ন আর এম এই টি ইউনিভার্সিটির অধ্যাপক ড. শাহাদাত হোসাইন খান।
এ পর্যায়ে বিজয় বহর কমিটির চেয়ারম্যান মেজর (অব.) সাইফ কুতুবী একে একে মঞ্চে ডেকে নেন বাংলার বিজয় বহর ২০১৯ আয়োজক কমিটির কর্মকর্তাদের। লিটল বাংলাদেশ নামকরণ আন্দোলনে এলাকাবাসীদের পক্ষে নিযুক্ত আইনি প্রতিনিধি ও নেগোশিয়েটর, বাংলার বিজয় বহর কো-ফাউন্ডার এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুজিব সিদ্দিকী বাংলার বিজয় বহর ২০১৯ আয়োজক কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদীন তাঁর বক্তব্যে আগামী বিজয় দিবসে অনুষ্ঠিতব্য বাংলার বিজয় বহর ২০১৯ এ সপরিবারে সুসজ্জিত গাড়ির বহর নিয়ে হাজির হয়ে দেশের প্রতি ভালোবাসা, মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
বাংলার বিজয় বহর আয়োজক কমিটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও ফোবানা এক্সিকিউটিভ কমিটির কোষাধ্যক্ষ মাসুদ রব চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়ার সভাপতি তৌফিক সোলায়মান তুহিন ও সেক্রেটারি পান্না, ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের সভাপতি সুবর্ণ নন্দী তাপস, বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির সভাপতি ওমর হালদার, বৈশাখী মেলার সায়েদুল হক সেন্টু, হুমায়ুন কবির প্রমুখ। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন কনভেনর মিকাইল খান রাসেল।
অনুষ্ঠানের সার্থক আয়োজনে নেতৃত্ব দেন ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী সাবিনা ইসলাম শিক্ষিকা সালমা পারভীন, স্টুডেন্টস কাউন্সেলর আশিক ইসলাম এবং কারিগরি নির্দেশনায় সুযোগ্য নেতৃত্ব দেন ভয়েস অব আমেরিকার সংবাদদাতা ও ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি, লস অ্যাঞ্জেলেসের কালচারাল আইকন সাইফুর রহমান ওসমানী জিতু।
বাংলার বিজয় বহর ২০১৯ এর সভাপতি নির্বাচিত হয়েছেন ড. জয়নাল আবেদীন। দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্টের কর্মকর্তা মেজর (অব.) সাইফ কুতুবী, আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নেইবারহুড কাউন্সিল কমিশনার মিকায়েল খান, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিজয় বহরের কো-ফাউন্ডার ইসমাইল হোসাইন।