প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অংশ নিতে পারেন। নিউইয়র্ক টাইমস পত্রিকা গত শনিবার এ খবর প্রকাশ করেছে। তবে বাইডেন আনুষ্ঠানিকভাবে প্রচারকাজ শুরু করেননি। ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার সম্ভাবনার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। খবরে বলা হয়েছে, যেসব নেতা ও তহবিল জোগানদাতা এখনো হিলারিকে সমর্থনের প্রতিশ্রুতি দেননি, বাইডেনের উপদেষ্টারা তাঁদের কাছে যাতায়াত শুরু করে দিয়েছেন। তাঁদের আশা, মনোনয়ন লাভের দৌড়ে আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে বাইডেন-হিলারির জোরালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
এএফপি