বাইডেনের ‘ইনশাআল্লাহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো বাইডেন ট্রাম্পকে চট করে প্রশ্ন করে বসেন, ‘হোয়েন? ইনশাআল্লাহ’
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রথম সরাসরি বিতর্ক নিয়ে আলোচনা চলছেই। বিতর্কের সঞ্চালক ফক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়ালেস ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, ‘মি. প্রেসিডেন্ট, আপনি ২০১৬ ও ২০১৭ সালে কত ডলার ট্যাক্স পরিশোধ করেছিলেন?’ জবাবে ট্রাম্প বলেছেন, ‘মিলিয়ন মিলিয়ন ডলার ট্যাক্স দিয়েছি এবং সবাই তা দেখতে পাবেন।’

ক্রিস ওয়ালেস আবার প্রশ্ন করেন, ‘আমেরিকান জনগণ কখন তা দেখবে?’ এই মুহূর্তে জো বাইডেন ট্রাম্পকে চট করে প্রশ্ন করে বসেন, ‘হোয়েন? ইনশাআল্লাহ।’

বিতর্কে ব্যবহার করা বাইডেনের ‘হোয়েন? ইনশাআল্লাহ’ বাক্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে

‘ইনশাআল্লাহ’ শব্দটি ঠিক কী অর্থে বাইডেন ব্যবহার করেছেন, তা নিয়ে সরস আলোচনা চলছে মার্কিন গণমাধ্যমে।

বিতর্কে ব্যবহার করা বাইডেনের ‘হোয়েন? ইনশাআল্লাহ’ বাক্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্বজুড়ে বিশেষত আরবি ভাষীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ওয়াশিংটন পোস্ট ও সিএনএনে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে।