বাইডেনের জনপ্রিয়তা কনভেনশনের পর বেড়েছে

  • বাইডেনকে ৫২ শতাংশ ও ডোনাল্ড ট্রাম্পকে ৪২ শতাংশ ভোটারের সমর্থন

  • বাইডেন জনসমর্থনে এগিয়ে রয়েছেন ১০ শতাংশ, কনভেনশনের আগে ছিল ৯ শতাংশ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন
ছবি: রয়টার্স

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির কনভেনশনের আগে বাইডেন ও ট্রাম্পের প্রতি জনসমর্থনের ব্যবধান কমছিল। একসময় যা দুই অঙ্কের কোটায় ছিল, তা কমে এক অঙ্কে নেমে আসে। কিন্তু কনভেনশনের পর বাইডেন জনসমর্থন বিবেচনায় আবার এগিয়ে যেতে শুরু করেছেন। এ হিসাবে দলটির কনভেনশন সফল হয়েছে বলা যায়। তবে এখনো এই পরিবর্তন অত্যন্ত ক্ষুদ্র।

অবশ্য এই সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির গতিপ্রকৃতি এমনই। আগে একটা সময় দলীয় কনভেনশনের পর স্বতন্ত্র ভোটারদের একটি বড় অংশকে কোনো একটি দলের দিকে ঝুঁকে পড়তে দেখা যেত। কিন্তু ইদানীং এই প্রবণতায় পরিবর্তন এসেছে। দলীয় কনভেনশনের পর সাধারণত জনসমর্থনে বড় ধরনের পরিবর্তন আর দেখা যায় না। এ জন্য স্বতন্ত্র ভোটারদের অনড় অবস্থান বিশেষভাবে দায়ী। সে বিবেচনায় কনভেনশন–পরবর্তী বাইডেনের জনপ্রিয়তার গ্রাফ যতটা উঠেছে, তাকে ছোট বলা যাবে না।

কনভেনশনের আগে বাইডেনের রেটিং ছিল শূন্যের নিচে ৩ পয়েন্টে (-৩), যা কনভেনশনের পর শূন্যের ওপর ৫ পয়েন্টে (‍+৫) এসে দাঁড়িয়েছে। ভোটারদের মধ্যে এ রেটিং -২ থেকে বেড়ে ‍+৩-এ দাঁড়িয়েছে। এই রেটিং স্থায়ী হলে বাইডেন হোয়াইট হাউসের স্বপ্ন দেখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা

শুধু সিবিএস নিউজই নয়, বাইডেনের জনপ্রিয়তা বেড়েছে এবিসি নিউজ ও আইপিএসওএস পরিচালিত জরিপেও। জরিপে অংশ নেওয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে বাইডেনের ওপর আস্থা রাখা লোকের সংখ্যা বেড়েছে। কনভেনশনের আগে বাইডেনের রেটিং ছিল শূন্যের নিচে ৩ পয়েন্টে (-৩), যা কনভেনশনের পর শূন্যের ওপর ৫ পয়েন্টে (‍+৫) এসে দাঁড়িয়েছে। ভোটারদের মধ্যে এ রেটিং -২ থেকে বেড়ে ‍+৩-এ দাঁড়িয়েছে। এই রেটিং স্থায়ী হলে বাইডেন হোয়াইট হাউসের স্বপ্ন দেখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ১৯৮০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদের সবার এ রেটিং পয়েন্ট ‍+৬ বা তার ওপরে ছিল।

তবে জনমত জরিপের মাধ্যমে পাওয়া কিছু সংখ্যা দিয়ে আদতে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পূর্বানুমান সম্ভব নয়। সম্ভব যে নয়, তা গত নির্বাচনই বলে দেয়। ২০১৬ সালের নির্বাচনে প্রায় সব জনমত জরিপেই এগিয়ে ছিলেন হিলারি ক্লিনটন। কিন্তু নির্বাচন শেষে ক্যাপিটল হিলে গিয়ে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। পুরো বিষয়টিই তাই ভোটারদের শেষ মুহূর্তের মনোভাবের ওপর নির্ভর করছে। আর এ কারণেই প্রেসিডেন্ট নির্বাচনের ফল গড়ে দেওয়ায় স্বতন্ত্র ভোটাররা ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখা জরুরি যে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছিলেন তাঁর সমর্থকদের ভোটে নয়; যাঁরা উভয় প্রার্থীর কাউকেই পছন্দ করেননি, তাঁদের ভোটেই তিনি নির্বাচিত হয়েছিলেন।