প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার কথা ঘোষণা দিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ের সময় তাঁর এক পাশে ছিলেন স্ত্রী জিল ও অন্য পাশে প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘোষণার মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পেতে হিলারি ক্লিনটনের পথ অনেকটা সুগম হলো। জো বাইডেন বলেন, ‘এখন আমি আর প্রার্থী হচ্ছি না। তবে দল হিসেবে আমরা যেখানে আছি এবং জাতি হিসেবে আমাদের কোথায় যেতে হবে, তা নিয়ে আমি বলে যাব।’ এএফপি