বাকার নতুন কমিটির শপথ

নিউইয়র্কের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের (বাকা) নতুন কমিটির শপথ গ্রহণ ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে এ অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত বাকার সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের বিদায়ী সভাপতি আবদুল হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহের। প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সাবেক সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, রাজনীতিক আবু সাইদ আহমদ, মেরি জোবায়দা, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান, রংধনু সোসাইটির সভাপতি মোহতাসিম বিল্লাহ, সংগীত শিল্পী শারমিন তানিয়া, কয়েস আহমদ চৌধুরী, কবি মাসুম আহমদ, আলতা মিয়া প্রমুখ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-নবনির্বাচিত সভাপতি আহবাব চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ সাদি, আহমদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ ও সমাজকল্যাণ সম্পাদক সালমা সুমি।
অনুষ্ঠানে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি আবদুল হাসিম।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সভাপতি আহবাব চৌধুরী, সহসভাপতি জাকির আহমদ, লোকমান হোসেন, রেহানুজ্জামান, মোহাম্মদ সাদি, আহমদ ফয়ছল, সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির, শাহ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এম ডি আলাউদ্দিন, প্রচার ও গণসংযোগ সম্পাদক সুহেল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব ফায়েজী, স্কুল, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সালমা সুমি, ক্রীড়া ও চিত্ত বিনোদন সম্পাদক মোহাম্মদ করিম, সহসাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত, সদস্য আবদুল হাসিম, সৈয়দ ইলিয়াস, জে মোল্লা ও সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। অ্যাসোসিয়েশনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তাঁরা বিদায়ী কমিটির অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে তাঁরা বলেন, প্রবাসীদের যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকবে নয়া কমিটি।
এ সময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক বিগত কমিটির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সবার প্রতি কৃতজ্ঞতা জানান। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তাঁরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিদায়ী কমিটির পক্ষ থেকে।