বাগডিসি থেকে সাত সদস্যের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে ইতিহাস বিকৃতি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি) পরিষদ থেকে সাতজন সদস্য পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী সদস্যদের মধ্যে রয়েছেন—বাগডিসির সাধারণ সম্পাদক আবু সরকার, যুগ্ম সম্পাদক মো. রশিদ হারুন, সাংস্কৃতিক সম্পাদক হাসনাত সানি, কোষাধ্যক্ষ নুসরাত জাহান, সহকারী কোষাধ্যক্ষ তিলক কর, প্রেস সেক্রেটারি আকাশ রেইস ও কার্যকরী সদস্য প্রণব বড়ুয়া, পিংকি প্যাট এবং জাহিদ হাসান।
সাধারণ সম্পাদক আবু সরকার ও সাংস্কৃতিক সম্পাদক হাসনাত সানি পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।
গত ২১ ডিসেম্বর বাগডিসির বিজয় দিবসের অনুষ্ঠানে ‘হৃদয়ে বাংলাদেশ’ গীতিনাট্য চলাকালীন সময়ে বিএনপির নেতা নেসার আহমেদ মেজর জিয়া বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এই মর্মে একটি অডিও প্রচার করলে অনুষ্ঠানস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। এই অডিও প্রচারের প্রতিবাদে ওয়াশিংটনের জনপ্রিয় উপস্থাপিকা শতরূপা বড়ুয়া অনুষ্ঠান শেষ না করেই চলে যান। এই অডিও সম্পর্কে কেউ জানতেন না বলে সাংস্কৃতিক সম্পাদক হাসনাত সানি জানান। বোর্ড সভায় এ ঘটনার সমাধান না হওয়ায় এই সাত কর্মকর্তা পদত্যাগ করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক (বাই) নাম পরিবর্তন করে ২০০৭ সালে বৃহত্তর ওয়াশিংটনে বাগডিসির যাত্রা শুরু হয়। জন্মলগ্ন থেকে এ সংগঠনটি বিভিন্ন আর্থসামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে।