বাগেরহাট জেলা সোসাইটির পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা
ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা

বাগেরহাট জেলা সোসাইটি ইউএসএর শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেড আর লিঠু চৌধুরী।
সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল পরিচালনায় ও সাধারণ সম্পাদক মুরাদ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর জেসিকা রামোস। বিশেষ অতিথি ছিলেন অ্যাসেম্বলিওমেন ক্যাটালিনা ক্রুজ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মাদ আজিজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ এ খান, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহম্মদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কাজী আশরাফ নয়ন, অ্যাটর্নি এন মজুমদার, নরসিংদী সোসাইটির সভাপতি আহসান হাবিব, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গনি, মিসবাহউজ্জামান, সাংবাদিক ইশতিয়াক রূপু, মেগা হোম রিয়েলিটির সিইও মঈনুল ইসলাম, শো টাইম মিউজিকের আলমগীর খান, কমিউনিটি অ্যাকটিভিস্ট আলী ইমাম, শিল্পকলা একাডেমি ইউএসএর সভাপতি মনিকা দে, মূলধারার লিডার জয় চৌধুরী, হাকিকুল ইসলাম, খোকন শওকত রাচি, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি মো. ইসলাম মামুন, রাজশাহী জেলা সোসাইটির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, শেরপুর জেলা সোসাইটির সভাপতি মাসুদ পারভেজ প্রমুখ।

পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিরা
পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিরা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্ণা ইয়াসমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন—সংগঠনের সিনিয়র সদস্য আনসার আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক তালুকদার, ভাইস প্রেসিডেন্ট বাবুল হাওলাদার ও ভাইস প্রেসিডেন্ট মহসীন খান।
বাগেরহাট জেলা সোসাইটির সাধারণ সম্পাদক মুরাদ খন্দকার সংগঠনের সদস্যদের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেন।
পিঠা উৎসবের উদ্বোধন মেষে অতিথিদের মাঝে বিনা মূল্যে পিঠা বিতরণ করা হয়।
দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক মুরাদ খন্দকারের সঞ্চালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্টের ভোকাল বাবু, নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা, বকুল, মিতা, সেলিম ইব্রাহিমসহ অনেকে।
অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলাদেশের সুস্বাদু কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়।