বানভাসি মানুষের জন্য ফান্ড রাইজিং ডিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তহবিল অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সদস্যরা
তহবিল অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সদস্যরা

বানভাসি মানুষের দাঁড়ানোর জন্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নিউইয়র্ক চ্যাপটার গত রোববার সন্ধ্যায় আয়োজন করেছিল ‘ফান্ড রাইজিং ডিনার’-এর। কুইন্সের ম্যারিয়ট হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর। তহবিল সংগ্রহের সমুদয় অর্থ বন্যা উপদ্রুত এলাকায় পাঠাবে মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, নিউইয়র্ক চ্যাপটার।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তহবিল সংগ্রহ ডিনার থেকে সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ৭৫ হাজার ডলার। তহবিল সংগ্রহ ডিনারে জড়িত ডা. সিনহা মনসুর বলেন, ‘প্রবাসে থেকে আমরা চিকিৎসকেরাও আছি আপনাদের সুখে ও দুঃখে। আমরা আছি আপনাদের পাশে।’