বাফলার নতুন কমিটির শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক অনুষ্ঠানে শপথ নিচ্ছেন বাফলার নতুন কমিটির সদস্যরা
অভিষেক অনুষ্ঠানে শপথ নিচ্ছেন বাফলার নতুন কমিটির সদস্যরা

ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই নর্থ হলিউডের কনভেনশন হলে ২০১৯-২১ সেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান হয়।
কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, নির্বাচন কমিশন ও বাফলার উপদেষ্টা পরিষদসহ পাঁচ শতাধিক প্রবাসীর অংশগ্রহণে উৎসবে রূপ নেয় বাফলার এ অভিষেক অনুষ্ঠান। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত ও বাফলার দলীয় সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর পর বিদায়ী প্রেসিডেন্ট নজরুল আলম তাঁর বিদায়ী বক্তব্য রাখেন। তিনি নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতৃত্বের বদলে সংগঠনে গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান বাফলার প্রধান নির্বাচন কমিশনার মোর্শেদ হায়দার। শপথ গ্রহণের পর বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানায়। এর পর বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট শিপার চৌধুরী। সংগঠনের সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘নবনির্বাচিত এই কমিটি একটি শক্তিশালী ও মেধাবী কমিটি। আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারব বলে আমি আশাবাদী।’
নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদকের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী তানিশা ও আনিশা আলম। সংগীত পরিবেশন করে আবির, রেহানা মল্লিক, জামান, এপোলো, শহীদ আলম, আদনান খান, ঊর্মি আতাহার ও উপমা সাহা মজুমদার। নবনির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট পদে শিপার চৌধুরী, সহসভাপতি পদে মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক পদে আঞ্জুমান আরা শিউলি, আর্থিক সম্পাদক স্বপন বাহার, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, জনসংযোগ সম্পাদক আব্দুস সামাদ ও সাংস্কৃতিক সম্পাদক রোশনি আলম শপথ গ্রহণ করেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য বাফলার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।