বাফেলোতে বারী হোম কেয়ারের ষষ্ঠ শাখার উদ্বোধন শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ বারী

বারী হোম কেয়ারের ষষ্ঠ শাখার উদ্বোধন হতে যাচ্ছে বাফেলোতে। বর্তমান গ্রাহক ও নতুন গ্রাহকদের সুবিধার্থে খুব শিগগিরই বারী হোম কেয়ার ৫৯ ওয়ালডেন অ্যাভিনিউ, বাফেলো, নিউইয়র্ক-১৪২১১ ঠিকানায় নিজস্ব কার্যালয় থেকে সব সেবা দেবে।

নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম ও প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে। প্রতিষ্ঠানটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন মেনে সহজ পদ্ধতিতে হোম কেয়ার সার্ভিস দেয় এবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ড, ওজোন পার্কে বারী হোম কেয়ারের শাখা রয়েছে। এরই ধারাবাহিকতায় বাফেলোতে বাঙালি কমিউনিটির সুবিধার্থে প্রতিষ্ঠানটি নতুন অফিস চালু করতে যাচ্ছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক আসেফ বারী বলেন, ‘আমরা সবার দোয়া প্রার্থী। আশা করব, বরাবরের মতো এবারও আপনাদের সবার দোয়া ও শুভকামনা বারী হোম কেয়ারের সঙ্গে থাকবে।’

সম্প্রতি কোভিড-১৯, তথা করোনাভাইরাসের এই সংকটকালেও নিঃস্বার্থভাবে কমিউনিটিতে সেবার হাত বাড়িয়েছে বারী হোম কেয়ার। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে কমিউনিটির যারা মারা গেছে, তাদের শেষকৃত্যের খরচ বহন করে দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে দিয়েছে খাদ্য সহায়তা। সেই সঙ্গে কমিউনিটির কাগজপত্রহীন জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা দিয়েছে। এসব জনহিতকর কাজের স্বীকৃতিও মিলেছে। বারী হোম কেয়ার ও এর প্রতিষ্ঠাতা আসেফ বারী নিউইয়র্কের ব্রুকলিন বরো প্রেসিডেন্ট কর্তৃক ‘করোনা হিরো’ পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, আসেফ বারী কয়েক দশক ধরে কমিউনিটির সেবায় নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা, রংপুর জেলা সমিতির সভাপতি হিসেবে কমিউনিটির মানুষের জীবনমান উন্নয়নে এবং বিভিন্ন সংকটকালে কান্ডারির ভূমিকা পালন করেছেন।