বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১২৯তম তিরোধান দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রঙ্কস পূজা কমিটির মন্দিরে ২ জুন পালিত হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১২৯তম তিরোধান দিবস। ব্রঙ্কসের ওলমস্টেট অ্যাভিনিউ ও ওয়েস্টচেস্টার অ্যাভিনিউয়ের কাছে ব্রঙ্কস পূজা কমিটির মন্দিরে এ তিরোধান দিবস পালন ও পূজা অনুষ্ঠান হয়।
পূজায় ৫৭ ধরনের সবজি তরকারি দিয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে ভোগ নিবেদন করা হয়। শত ভক্তের উপস্থিতিতে দিবসটি পালিত হয়।
উল্লেখ্য, লোকনাথ ব্রহ্মচারী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৫০ বছর জীবিত ছিলেন। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারদী আশ্রমে শেষ জীবন কাটিয়েছেন এবং সেখানে দেহত্যাগ করেছিলেন। অর্জিত তপস্যা শক্তিবলে মানুষের হিত সাধন করতেন তিনি। তাঁকে স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করা হয়। নিউইয়র্কসহ পৃথিবীর নানা অঞ্চলে তাঁর অগণিত ভক্ত রয়েছে।