প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেতুর ওপর থেকে পাঁচ বছর বয়সী মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। ঘন্টাখানেক পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, জন জনচাক জুনিয়র (২৫) সেন্ট পিটার্সবার্গের এক সেতু থেকে ৬০ ফুট নিচের পানিতে ফেলে দেন সন্তানকে। পুলিশ কর্মকর্তা অ্যান্টনি হলোওয়ে বলেন, একজন পুলিশ সদস্য গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাটি দেখেন। জনচাক একশ কিলোমিটারের বেশি বেগে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ করেই সেতুটির ওপর থেমে যান। তারপর গাড়ি থেকে নেমে মেয়েকে সেতুর রেলিংয়ের ওপর দিয়ে ফেলে দেন। জনচাক এর আগে ২০০৮ সালে পারিবারিক বিরোধ এবং ২০১৩ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
রয়টার্স