বাবার গুলিতে ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার কলোরাডো স্টেটে বহিরাগত অনুপ্রবেশকারী মনে করে নিজের ছেলেকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। ১ জুলাই শনিবার এ ঘটনা ঘটেছে।

ডগলাস কাউন্টির পুলিশ ৫৮ বছর বয়সী হতভাগ্য পিতা ফ্যাঙ্ক লিওন হুনারকে সন্দেহভাজন হিসেবে সেকেন্ড ডিগ্রি হত্যা মামলায় গ্রেপ্তার করে। তবে ৫০ হাজার ডলার বন্ড দিয়ে হুনার বর্তমানে জামিনে রয়েছেন।
পুলিশের মুখপাত্র ল্যরেন লিক্যানডার জানান, ১ জুলাই রাত ১০টা ১৫ মিনিটে হুনার ৯১১ নম্বরে ফোন করে গুলি করার বিষয়টি অভিহিত করেন। তিনি পুলিশকে জানান, তাঁর গুলির শিকার হওয়া যুবক তাঁর নিজের ছেলে।