প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে হত্যা মামলা দায়ের করেছে তুর্কি বংশোদ্ভূত এক মার্কিন যুবকের পরিবার। ২০১০ সালের ২১ মে ইসরায়েলি অবরোধে সংকটে পড়া ফিলিস্তিনের গাজা অভিমুখী তুর্কি ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ১৯ বছর বয়সী ফোরকান দোগান ও আটজন তুর্কি নাগরিক মারা যায়। তখন এহুদ বারাক প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে গত শুক্রবার দায়ের হওয়া এ মামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি ইসরায়েলকে রাজনৈতিকভাবে আক্রমণ করার আরেকটি উপায় মাত্র। ইসরায়েলের ওই হামলার পর জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, দেশটি ‘অতিরিক্ত এবং অযৌক্তিক’ বল প্রয়োগ করেছিল।
এপি