বারী হোম কেয়ারের জ্যাকসন হাইটস অফিস সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারী হোম কেয়ারের জ্যাকসন হাইটস কার্যালয় সাময়িক বন্ধ। এ সময়ে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম জ্যামাইকা কার্যালয় থেকে পরিচালিত হবে।
জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ ও ৭৩ স্ট্রিটে বাংলাদেশি মালিকানাধীন এ ব্যবসা প্রতিষ্ঠানে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অবস্থায় দমকল বিভাগ প্রতিষ্ঠানটির জ্যাকসন হাইটস কার্যালয় সাময়িক বন্ধ রাখে। এ অবস্থায় বারী হোম কেয়ারের যাবতীয় কার্যক্রম প্রতিষ্ঠানটির জ্যামাইকা কার্যালয় থেকে পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বারী হোম কেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যাকসন হাইটস কার্যালয় সাময়িক বন্ধ থাকায় গ্রাহকদের জ্যামাইকা কার্যালয়ে যেতে অথবা কল করতে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আসিফ বারী (৭১৮-২৯১-৪১৬৩ ও ৩৪৭-৪২১-৯৪৯২) সিইও, বারী হোম কেয়ার, ১৬৪-০৫-হিলসাইড অ্যাভিনিউ (দ্বিতীয় তলা) জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২-এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো যাচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বারী হোম কেয়ার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।