
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউজার্সির বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর প্যাটারসনের বেঙ্গল ইনস্যুরেন্সের হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আবুল কালাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সেলিম। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহজালাল-লতিফিয়া মাদ্রাসা নিউজার্সির অধ্যক্ষ আল্লামা আবদুন নুর।
সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন সৈয়দ খালিদ আলী। অতিথি ছিলেন প্যাটারসন সিটির কাউন্সিলম্যান শাহিন খালিক, বোর্ড অব ট্রাস্টির সদস্য সৈয়দ জুবায়ের আলী, উপদেষ্টা গোলাম মোস্তফা চৌধুরী, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা আবদুল আউয়াল, সহসভাপতি শাহিন মোহাম্মদ, সহসভাপতি রুহেল আহমদ।
আলোচনায় অংশগ্রহণ করেন—জাকিরুল হিমেল চৌধুরী, আতিকুল ইসলাম, জুয়েল মুনিম খালিক, আমিনুল ইসলাম, আজাদ, তারেক চৌধুরী প্রমুখ। মাহফিলে প্যাটারসন সিটির কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।