বাস স্টেশনে গাড়ি রাখলে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীতে এমটিএ বাসস্টেশনে গাড়ি থামানো, গাড়ি রাখা থেকে বিরত থাকুন। এসব কারণে মোটা অঙ্কের ডলার জরিমানা হবে। এ নিয়ম লঙ্ঘনকারীদের গাড়ি চিহ্নিত করার জন্য এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্ট) বাসগুলোতে বিশেষ ধরনের ক্যামেরা লাগানো হয়েছে।
এমটিএর জনৈক বাসচালক তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, বাসে এমন ক্যামেরা লাগানো হয়েছে দরজা খোলার সঙ্গে সঙ্গে ছবি তুলবে। কোনো গাড়ি এমটিএ স্টেশনে রাখলে তথা পার্কিং করলে, এমনকি বাস স্টেশনের জন্য নির্ধারিত জায়গার লেন স্পর্শ করলেও জরিমানার পরিমাণ হবে ২৫০ মার্কিন ডলার। এমনকি বাস স্টেশনের লেন অতিক্রমকালে কোনো গাড়ির পেছনে বাস থাকলে সে বাস থেকে স্বয়ংক্রিয় ছবি তুলে এমটিএ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবে। এ জন্য জরিমানা হবে ৩৫০ ডলার।
এমটিএ কর্তৃপক্ষ এমন গুরুত্বপূর্ণ বিষয় জনসাধারণের জানার স্বার্থে কেন প্রচার করেনি, তা সংশ্লিষ্ট মহলে প্রশ্নের উদ্রেক সৃষ্টি করেছে।