বাসচালকের চাকরি যেভাবে মেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের রাস্তায় বাস চালাচ্ছেন বাংলাদেশি চালক
নিউইয়র্কের রাস্তায় বাস চালাচ্ছেন বাংলাদেশি চালক

অনেকে আমেরিকায় সিটিতে চাকরি করেন। এটা অনেকটা বাংলাদেশের সরকারি চাকরির মতো। ট্রাফিক পুলিশ, রেগুলার পুলিশ, রেল বিভাগ, বাস বিভাগ, পোস্ট অফিস ইত্যাদি বিভাগ যা নগর কর্তৃপক্ষের অধীনে রয়েছে। এসব চাকরি পেতে হেলে একজন প্রার্থীকে আলাদা আলাদা পরীক্ষা দিতে হয়।
সেই পরীক্ষায় পাস করলে তারপর ছয় মাস প্রশিক্ষণ করতে হয়। প্রশিক্ষণ শেষে তারপর পদায়ন দেওয়া হয়। বর্তমানে বাস অপারেটরদের ন্যূনতম বেতন প্রতি ঘণ্টায় ২২ ডলার করে ও প্রতি সপ্তাহে তাঁরা ৪০ ঘণ্টা কাজ করতে পারবেন। এর বাইরে বাস অপারেটররা নাইট শিফট, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করলে অতিরিক্ত কাজের জন্য অর্থ পাবেন। তারা বেতনসহ পাওনা ছুটি ভোগ করতে পারবেন। তাদের জন্য সিটির নিয়মানুযায়ী ব্যাপক সুবিধা সম্পন্ন হেলথ ইনস্যুরেন্স ও কর্মজীবন শেষে পেনশন সুবিধা লাভ করবেন। বাস অপারেটর পদে চাকরির জন্য যারা আবেদন করবেন পরীক্ষার জন্য অংশগ্রহণে তাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার আবশ্যকতা নেই।
কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ লাভের সময় তাদের নিয়োগের সময় থেকে পূর্ববর্তী তিন বছর পর্যন্ত নিউইয়র্ক স্টেটের ‘এ’ অথবা ‘বি’ শ্রেণির বৈধ কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্সের অধিকারী হতে হবে। লাইসেন্সে কোনো রেসট্রিকশন বা বিধিনিষেধ থাকতে পারবে না। উত্তীর্ণ কারও যদি সিডিএল লারনার্স পারমিট থাকে তাহলে তাকে বাস চালানোর ছয় সপ্তাহের প্রশিক্ষণ চলাকালে ‘বি’ শ্রেণির কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স নিয়ে নিতে হবে। গাড়ি চালানোর সময় কোনো সহিংসতা বা লাইসেন্স স্থগিত থাকে তাহলে তাঁকে নিয়োগের অযোগ্য বলে বিবেচনা করা হবে।