বাসসার বনভোজন ৭ জুলাই
বাংলাদেশি-আমেরিকান স্কুল সেফটি অ্যাসোসিয়েশনের (বাসসা) বার্ষিক বনভোজন প্রথমবারের মতো ৭ জুলাই অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বনভোজনের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের স্কুল সেফটি বিভাগে শত শত বাংলাদেশি-আমেরিকান স্কুল সেফটি অফিসার হিসেবে কাজ করেন। তবে এর আগে কখনো এভাবে তাঁদের একত্রিত হওয়ার সুযোগ হয়নি। এই বনভোজনটি হবে বাংলাদেশি-আমেরিকান স্কুল সেফটি অফিসার ও তাঁদের পরিবারের জন্য এক মহামিলন মেলা।
বনভোজনে নিবন্ধনের হিসাব অনুযায়ী, এই বনভোজনে প্রায় দুই শতাধিক লোকের সমাগম হবে। বনভোজনে খেলাধুলার পাশাপাশি থাকবে র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাসেল আনোয়ার, এম মিয়া, তরিকুল ইসলাম, এম তৌহিদ, রিপা ইসলাম, রাকিব হাসান, শফিক, ইরফান, রাহী, নাহার, এম খানসহ কতিপয় স্কুল সেফটি অফিসারের প্রচেষ্টায় সফল হতে যাচ্ছে এই বনভোজন।
এই মিলন মেলার মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল সেফটি অফিসারদের পারস্পরিক বন্ধন দৃঢ় হবে এবং বাংলাদেশি-আমেরিকানরা এই পেশায় আসতে উৎসাহী হবে ও অনুপ্রেরণা পাবে বলে উদ্যোক্তাদের প্রত্যাশা।