বাহাউদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২০ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদার, অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজি এনাম), সিনিয়র কার্যকরী সদস্য শাহানারা রহমান।
দোয়া মাহফিলে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাসান জিলানী, মো. গিয়াস উদ্দিন, এবাদুল হক, জাফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম চৌধুরী, কার্যকরী সদস্য খবির উদ্দিন ভূঁইয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলমগীর, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, চট্রগ্রাম মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন ম্যানহাটন ডাউন টাউন কেনাল স্ট্রিট মসজিদের খতিব মাওলানা মো. রহমতুল্লা।