বাহামায় বিমান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহামায় একটি ব্যক্তিমালিকানাধীন জেট বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার বিকেল পাঁচটার দিকে গ্রান্ড বাহামা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় কাছের একটি নৌবন্দরের মালপত্র ওঠানোর ক্রেনের সঙ্গে উড়োজাহাজটি ধাক্কা খায়। বাহামার পুলিশ ও বেসামরিক বিমান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে আছেন ধর্মীয় সংগঠন বাহামাস ফেইথ মিনিস্টারিজের নেতা প্যাস্টর মাইলস মুনরো, তাঁর স্ত্রী রুথ ও সংগঠনটির আরও কয়েকজন নেতা। বাহামার বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার সকালে তারা দুর্ঘটনাস্থলে তদন্ত চালায়।
রয়টার্স