বাহামায় হারিকেনের ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহামায় হারিকেন ম্যাথিউর আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার খবরাখবর আসছে। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ম্যাথিউর তাণ্ডবে ঘরবাড়ির চালা উড়ে গেছে। ঘরের জানালা চুরমার হয়েছে। বিপজ্জনক মাত্রায় বেড়েছে পানি।

দুর্গত লোকজন সামাজিক মাধ্যমে ক্ষয়ক্ষতি ও দুরবস্থার বিবরণ তুলে ধরছে। তারা সহায়তা চেয়েছে।

বাহামার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা অবশ্য হারিকেনের আঘাতে কোনো হতাহতের তথ্য জানায়নি।

হারিকেনে গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি পড়ে গেছে।

সড়কের ওপর গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।

ক্যারিবীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ বাহামা দ্বীপপুঞ্জ অতিক্রম করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে।