বায়ুদূষণ কমালে বছরে বাঁচবে ২০ লাখ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাতাসে দূষণের মাত্রা আরও কমাতে পারলে বিশ্বজুড়ে বছরে ২০ লাখ মানুষের জীবন রক্ষা পাবে। আর এই ইতিবাচক প্রভাব পড়বে সবচেয়ে দূষিত দেশগুলোর বাইরেও। যুক্তরাষ্ট্রের একদল গবেষক গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে যুক্ত ছিলেন মিনেসোটা ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
ওই গবেষকদের বিশ্লেষণে বলা হয়, তুলনামূলক বেশি দূষিত বায়ুপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত চীন, ভারত ও রাশিয়া। এসব এলাকার বাতাস দূষণমুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ১৪ লাখ জীবন বাঁচানো সম্ভব হবে। এর প্রভাব পড়বে কম দূষিত বায়ুপূর্ণ যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপ অঞ্চলে। ফলে এসব এলাকায় দূষণের কারণে বছরে অন্তত পাঁচ লাখ মানুষের অকালমৃত্যু কমবে।