বায়ুদূষণ থেকে গর্ভজাত শিশুও মুক্ত নয়
বায়ু দূষণ হতে কেউই, এমনকি গর্ভজাত শিশুরাও মুক্ত নয়। দ্য জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (জামা)-এর পেডিয়্যাট্রিকস জার্নাল এ ধরনের উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।
জামা পেডিয়্যাট্রিক্সের মতে, দূষিত বায়ুর কারণে কেবল বয়স্করাই নয়, এখনো জন্ম হয়নি—এমন শিশুরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অতিমাত্রায় বায়ু দূষণে আক্রান্ত মায়েদের গর্ভের ডিম্বকবাহী গর্ভপত্তের টেলোমার ১৩.২ শতাংশ খাটো হয়ে থাকে এবং রক্তনালির টেলোমারও দূষণমুক্ত বায়ুতে বসবাসকারী মায়েদের তুলনা ৮.৮ শতাংশ খাটো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে, ৯২ শতাংশ মানুষ এমন জায়গায় বসবাস করেন, যেখানে বায়ু দূষণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি। ফলে স্বাভাবিকভাবে এসব অঞ্চলের অধিবাসীরা ঝুঁকির মধ্যে বসবাস করছেন।
ইউরোপীয় গবেষকেরা বেলজিয়ামের ৬৪১টি শিশুর ওপর গবেষণা করে দেখতে পেয়েছেন, তাদের মায়েদের দেহে অতিমাত্রায় নাইট্রিক এসিড, সালফার (গন্ধক) ব্যাপক কার্বন থাকায় তাদের শিশুদের টেলোমার অন্যান্য শিশুদের তুলনা খাটো।
টেলোমার হলো ডিএনএ-র এমন কাঠামো প্রতিটি ক্রোমোজম (প্রাণীকোষের প্রতিটি কেন্দ্রে অবস্থিত অতি সূক্ষ্ম তন্তু, যা জিন বহন করে) যা শেষ প্রান্তের থাকে।
এটা প্রতিটি ক্রোমোজমের ‘ড্যাটা’ রক্ষা করে সেল (কোষ)-কে বিভক্তি চিহ্নকে সহজতর করে। টেলোমার প্রতিটি বিভক্তি ছোট রাখে।