বিএনপি নেতা কাইয়ুমকে নিউইয়র্কে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানের মঞ্চে অতিথিসহ স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা
অনুষ্ঠানের মঞ্চে অতিথিসহ স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা

আমেরিকায় সফররত বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীকে নিউইয়র্কে জাতীয়তাবাদী প্রবাসী সিলেটবাসী পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক অর্থ মন্ত্রী মরহুম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব আবদুল কাইয়ুম চৌধুরী সিলেটের উন্নয়নে কথা তুলে ধরে বলেন, ভবিষ্যতে সুযোগ আসলে সিলেটের উন্নয়নে কাজ করে যাব। প্রয়াত সাইফুর রহমান ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর অবদানের কথা উল্লেখ করে তিনি ইলিয়াছ আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
১৫ সেপ্টেম্বর সিলেট বিভাগ জালালাবাদ বিশ্ব সম্মেলনে যোগ দিতে এসে বাফেলো, কানেকটিকাট ও নিউজার্সিতে প্রবাসী সিলেটবাসীর দেওয়া কয়েকটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন কাইয়ুম চৌধুরী।
২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয়তাবাদী সিলেটবাসীর আয়োজনে জ্যাকসন হাইটসে স্থানীয় রেস্টুরেন্টে যুবদলের সাবেক সহআন্তর্জাতিক সম্পাদক এম. এ বাতেনের সভাপতিত্বে ও নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল আজাদ ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি বিএনপি নেতা আজমল হোসেন কুনু, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহসভাপতি ও জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি মঞ্জুর আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শাখা যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, বিএনপি নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখা বিএনপির সভাপতি শরীফ লস্কর, বিএনপি নেতা সালেহ আহমদ চৌধুরী, বিএনপি নেতা সাইফুর খান হারুন, মিফতা চৌধুরী মামুন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ মামুন, যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন, আজমিরীগঞ্জ থানা বিএনপির সভাপতি মহিবুর চেয়ারম্যান, দারুদ আহমদ সাবেক সাধারণ সম্পাদক বড়লেখা থানা বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, ব্রঙ্কস বিএনপির আহ্বায়ক আবদুর রহীম, সাধারণ সম্পাদক কাইছার আহমদ, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল, যুবদল নেতা খলকুর রহমান, ছাত্রনেতা জাহিদ খান, মাজহারুল ইসলাম জনি, সহসভাপতি বিএম বাদশা, সিটি যুবদলের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী, সহসাধারণ সম্পাদক ইকবাল খান, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রনেতা আবদুল আওয়াল চৌধুরী জুবায়ের, বিএনপি সিলেট মহানগর নেতা লিয়াকত আহমদ, টিটু চৌধুরী, ছাত্রনেতা নিজাম উদ্দীন চৌধুরী রিংকু, মনসুর আহমদ, অদুদ খান, রাজ, মোবান, তামিম, ফরিদ, রুবেজ, শাহাদত হোসেন রাজু, বিশেষ অতিথির বক্তব্যে আজমল হোসেন কুনু কাইয়ুম চৌধুরীকে ভবিষ্যতে ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুরমা আসন থেকে বিএনপির মনোনয়নের প্রত্যাশা করেন।
জিল্লুর রহমান জিল্লু বলেন, জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাষ্ট্র শাখা বিএনপির বিক্ষোভে অংশগ্রহণ করে প্রমাণ করলেন কাইয়ুম চৌধুরী জিয়াউর রহমানের আদর্শের এক নির্ভীক সৈনিক। বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বিক্ষোভে অংশ নেননি।
বক্তারা আগামী নির্বাচনে কাইয়ুম চৌধুরীকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রত্যাশা করে প্রবাস থেকেও সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে সহস্র হামলার প্রতিবাদ জানানো হয়। সভা থেকে হামলাকারী যুবলীগ নেতা রেজাউল করীম সুমনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।