বিএসএমএমইউর উপ-উপাচার্যকে সংবর্ধনা

নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য মো. শহীদুল্লাহ সিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ২৮ জুলাই রাত নয়টায় জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টের পার্টি হলে কাপাসিয়া থানা অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক-এর পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।
কাপাসিয়া থানা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
সাংগঠনিক সম্পাদক আজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা মো. মতিউর রহমান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা সুবোধ রায়, উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, আশরাফ হোসেন মৃধা প্রমুখ।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন—আমেরিকা সফররত সংবর্ধিত অতিথি বিএসএমএমইউর উপ-উপাচার্য মো. শহীদুল্লাহ সিকদার, সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা মো. মতিউর রহমান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা সুবোধ রায়, উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, আশরাফ হোসেন মৃধা, সংগঠনের সহসভাপতি মো. ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমারা
মৃধা, আপ্যায়ন সম্পাদক এনামুল করিম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক বুলবুল আহম্মেদ ফকির, সহ প্রচার সম্পাদক রাম কৃষ্ণ বণিক, কার্যকরী সদস্য মোহাম্মদ মাজাহারুল ইসলাম, রাজীব ফকির প্রমুখ। শেষে সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন অনুষ্ঠান সার্থক ও সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে রাতের খাবার পরিবেশন করা হয়।