বিএসপি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালসের (বিএসপি) পরিচালনা পর্ষদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই সভায় বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) মোহাম্মদ জামান, সৈয়দ আবদুল্লাহ, শাহানাজ রহমান, তাওহীদা জামান চৌধুরী ও মোহাম্মদ করিম।
সভার মিটিং নোটস নিয়ে সহযোগিতা করেন বিএসপির ইন্টার্ন মোহাম্মদ আবদুল মতিন। উপস্থিত পরিচালকেরা ২০২০ সালের বার্ষিক মেম্বারশিপ কনফারেন্স অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইভেন্টটি সফলভাবে আয়োজনের জন্য পরিচালকদের নিয়ে দুটি উপকমিটি গঠন করা হয়।