বিএসপির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউইয়র্কভিত্তিক বাংলাদেশি পেশাদারদের অলাভজনক সংগঠন বাংলাদেশি-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালসের (বিএসপি) প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরগ্যান স্ট্যানলি ও সিটি ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী তাওসিফ চৌধুরী ও সিপিএ মোহাম্মদ বাশার।
তাওহিদা জামান চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসপির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী। তিনি সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিএসপির সব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
তাওসিফ চৌধুরী আইন পেশায় বাংলাদেশিদের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সিপিএ মোহাম্মদ বাশার একজন হিসাববিদ হিসেবে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন এবং এই পেশায় আরও বাংলাদেশিদের সংযুক্ত হওয়ার আহ্বান জানান।
কি-নোট বক্তব্য রাখেন শাকিল আহমেদ। তিনি বলেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কমিউনিকেশন স্কিলের কোনো বিকল্প নেই। এ ছাড়া তিনি নেটওয়ার্কিং ও মেন্টরিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে এস জে ইনোভেশনের সিইও শাহেদ ইসলামকে ২০১৯ বিএসপি লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলাউদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান সিপিএ, রিপন পাল সিপিএ, মোহাম্মদ করিম সিপিএ, মাহ্দী ভূঁইয়া, তাহমিদ জাওয়াদ, কামরুল খান,
মোহাম্মদ জামান, আবদুল মতিন, আরিফুর খান, শেখ গালিব রহমান, লাকি ইসলাম, আরজু শাহরিন, তাহমিদ জাওয়াদ, শিলা পলেন, ওমর চৌধুরী, আলাউর রহমান, বিলকিস বাশার, আদনান মাসুক, সুবিমল কর্মকার, লিটন সরকার, কামরুল খান প্রমুখ।