বিকেএসপির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই নিউইয়র্কের লং আইল্যান্ডের সানকিন মেডো স্টেট পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওভারসিস এক্স-স্টুডেন্ট অব বিকেএসপির এই আয়োজন পরিণত হয়েছিল উত্তর আমেরিকায় প্রবাস জীবন কাটানো সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায়। দেশের বাইরে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের এটি ছিল দ্বিতীয় আয়োজন। আমেরিকা ছাড়াও কানাডায় বসবাসরত বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরাও যোগ দেন পুনর্মিলনী অনুষ্ঠানে। কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিকেএসপির ফুটবল কোচ আবদুল্লাহ সাইক।
অন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার সাজিদ হাসান, মনিরুজ্জামান মনি, গাজী সালাউদ্দিন, অনিন্দ্য দাস, শাহজাদা, সাবেক ফুটবলার বকতিয়ার, ওভারসিস এক্স-স্টুডেন্ট অব বিকেএসপির সাবেক সভাপতি জাহিদুর রহমান খান কাকন, পুনর্মিলনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও বর্তমান সভাপতি সাঈদ হোসেন বিজয়, মারুফ, সুমন, সাবেক সাঁতারু কারার মিজান, সাবেক অ্যাথলেটস বিমল চন্দ্র তরফদার, সাবেক লং টেনিস খেলোয়াড় শরীফুল আজম রুবেল, সাবেক হকি খেলোয়াড় নিক্সন আলম, আক্তার হোসেন, আমিনুস সামাদ, মো. রাশেদ, সাজ্জাদ জন, সুলতান মাহমুদ প্রমুখ।