বিগ ব্রাদার-২১ সিজনে বাংলাদেশি অভি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভি কবির
অভি কবির

আমেরিকার অন্যতম গণমাধ্যম প্রতিষ্ঠান সিবিএসে প্রচারিত জনপ্রিয় লাইভ টিভি সিরিজ বিগ ব্রাদার-২১ সিজনে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। তাঁর নাম অভি কবির (২২)। বিগ ব্রাদার-২১ সিজনে অংশ নেওয়া ১৬ জন নতুন অতিথির বাংলাদেশি অভি কবির রয়েছেন।
গত ১৭ জুন এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিদিন প্রায় ৩১ লাখ আমেরিকান দর্শকপ্রিয় টিভি চ্যানেল সিবিএস নতুন অতিথিদের নাম ঘোষণা করে। আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে বিগ ব্রাদার-২১ সিজন গেমে অংশ নিতে আগ্রহীদের মধ্য থেকে নির্বাচিত অতিথি কলেজ পড়ুয়া অভি কবির বাস করেন টেনেসি রাজ্যের অকরিজ টাউনে। তিনি বাংলাদেশি দম্পতি ডা. হুমায়ূন কবির ও স্বপ্না কবিরের ছেলে।
উল্লেখ্য, সিবিএসের মতো টিভি মিডিয়ার দুনিয়াব্যাপী জনপ্রিয় টিভি সিরিজ বিগ ব্রাদার সিজন-২১ এ কোনো বাংলাদেশির সুযোগ পাওয়ার ঘটনা বিরল অর্জন।