প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যারাথন প্রতিযোগিতায় বোমা হামলার ঘটনায় অভিযুক্ত জোখার সারনায়েভের বিচার শুরু হয়েছে। সারনায়েভ অপরাধের কথা স্বীকার করেছেন। তবে অভিযুক্তের আইনজীবী বলেন, বড় ভাইয়ের মাধ্যমে প্রভাবিত হয়ে তিনি ওই অপরাধে জড়ান। বোমা হামলাসংক্রান্ত ৩০টি অভিযোগের সম্মুখীন সারনায়েভকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। ২০১৩ সালের ১৫ এপ্রিল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী বোস্টন ম্যারাথনে জোড়া বোমা হামলায় তিনজন নিহত ও ২৬০ জন আহত হন।
এএফপি