বিচারক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর করা অভিযোগে যুক্তরাষ্ট্রের আটলান্টার ফেডারেল আদালতের বিচারক মার্ক ফুলারকে (৫০) এক রাত কারাগারে কাটাতে হয়েছে। আটলান্টার পুলিশ এক বিবৃতিতে জানায়, ফুলারের স্ত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। তাঁর স্ত্রীর গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বোরবার ফুলারকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় বিচারক তাঁকে কারাগারে পাঠান। পরদিন সোমবার পাঁচ হাজার ডলার জামানতে আদালত তাঁকে জামিন দেন। ২২ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগের শুনানি হবে।
সিএনএন