বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সম্মানে নৈশভোজ

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। ১০ সেপ্টেম্বর রাতে জ্যামাইকার ভিনটেইজ কারী রেস্টুরেন্টে এ নৈশভোজের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক। এ সময় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ ক্রেস্টও দেওয়া হয়।
ওসমানীনগর অ্যাসোসিয়েশন অব আমেরিকার আহ্বায়ক অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তারের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা আকতার আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল কাদির, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সিলেট সরকারি এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের সভাপতি বেলাল আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আকতারুল ইসলাম, আইনজীবী কায়ূম চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট কাজী অদুদ আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, সংগঠনের সদস্যসচিব ফখরুল চৌধুরী মিসলু, কমিউনিটি অ্যাকটিভিস্ট অধ্যাপক আমিনুল হক চুন্নু, সিরাজ উদ্দিন চৌধুরী, মখন মিয়া, শরিফুল খালিসদার, তোফায়েল আহমেদ চৌধুরী, কাজী জাহানারা রানী, আবদুল মান্নান, বশির উদ্দীন, আবদুস ছালিক, আজিজ আহমেদ ছালিক, আবদুছ সালাম, পিযুষ দত্ত, ফুলকাস মিয়া, জুয়েল আহমেদ, আনসার তফাদার, আবদুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানে সিলেটের ওসমানীনগরের প্রবাসীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীও তাঁর সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সম্প্রতি ব্যক্তিগত সফরে নিউইয়র্কে আসেন। তাঁর দেশের বাড়ি সিলেটের ওসমানীনগরে।