বিচ্ছেদের মূল্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবাহবিচ্ছেদের পর আদালতের নির্দেশে সাবেক স্ত্রীকে সাড়ে ৯৭ কোটি ডলারের চেক পাঠিয়েছিলেন স্বামী। কিন্তু স্ত্রী আরও বেশি অর্থ দাবি করে সেই চেক ফেরত পাঠিয়েছেন। মার্কিন তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান কন্টিনেন্টাল রিসোর্সের প্রধান নির্বাহী হ্যারল্ড হ্যামের সঙ্গে ২৬ বছরের সংসার ছিল সিউ অ্যান আর্নেলের। গত বছরের নভেম্বরে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। আর্নেল ও তাঁর আইনজীবীদের দাবি, ১ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক হ্যারল্ড হ্যাম। সে বিবেচনায় সাড়ে ৯৭ কোটি ডলার বেশ কম।
এনডিটিভি