বিজয় দিবস উদ্যাপন করল আওয়ামী ফোরাম ইউএসএ

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএর উদ্যোগে ১৭ ডিসেম্বর এস্টোরিয়ায় বৈশাখী রেস্টুরেন্টে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মানুষ অংশগ্রহণ করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আবুল বাশার মিলন। কোরআন তিলাওয়াত করেন মো. মাহমুদুল হাসান। গীতা পাঠ করেন শান্তি রঞ্জন। বাইবেল পাঠ করেন ডা. টমাস দুলু রায়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে তথা সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার পর বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদের সার্বিক পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন হায়দার খোকা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি হাজি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, স্থানীয় জাসদ নেতা হাজী শাহেদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ডা. টমাস দুলু রায়, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, সাবেক ছাত্র নেতা মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বি এম জাকির হোসেন হীরু, সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ মোবারক, রাজনীতিবিদ মো. আকতার হোসাইন ও ইমাদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক হেলাল মাহমুদ, উপদেষ্টা এম আর সেলিম, মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহসভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. উলফৎ আলী মোল্লা, উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সহসাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ ও সদস্যসচিব মো. মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও সহ সাংগঠনিক সম্পাদক মো. জোহাউজ্জামান জোহা, কার্যকরী পরিষদের সদস্য এম. এইচ মতিন প্রমুখ।
বক্তব্যের শুরুতে সূচনা বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও সংগঠনের সহসাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন, মো. টি মোল্লা, আবদুল মুহিত মুক্তা, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, কাজী সফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবুল হাবিব, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল হক, প্রচার সম্পাদক মো. শরিয়ত উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফা রশীদ, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক শান্তি রঞ্জন। উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ সম্পাদক মনিরুল হুদা, কার্যকরী পরিষদের সদস্য এহসানুল হক বাবুল, মো. আশিকুর রহমান ও মো. রমজান আলী। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চের সহ সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি ও উদ্যাপন কমিটির সদস্য আজহারুল ইসহাক খোকা ও সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন খন্দকার ও বর্তমান সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ও কার্যকরী পরিষদের সদস্য মো. আনোয়ার হোসাইন, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, অ্যাকটিভিস্ট মীর জাকারিয়া প্রমুখ।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাসের সঞ্চালনায় প্রথমে রম্য কবিতা আবৃত্তি করেন সংগঠনের সহ সভাপতি মেহরাব ইসলাম জুই, যাদু প্রদর্শন ও বঙ্গবন্ধুর ওপর নির্মিত নাটকের কিছু অংশ পাঠ করেন সম্মানিত অতিথি ও গাঙচিলের কর্ণধার খান শওকত। সংগীত পরিবেশন করেন প্রবাসের স্বনামধন্য সংগীত শিল্পী বাপ্পী সোম, সবিতা দাস, গাজী এস এ জুয়েল, পলাসি খন্দকার, কানিজ আয়শা। অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে নৈশভোজ পরিবেশন করা হয়।